fbpx fbpx fbpx
শুক্রবার, ২৭, নভেম্বর, ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
কুরআন প্রজেক্টে হাদিয়া দিন

আহকাম পর্ব: ইলমের ফজিলত এবং পবিত্রতা ও পানির বিধান

ইলম বা জ্ঞান হলো ইসলামের প্রাণশক্তি, আল্লাহর প্রতি আনুগত্যের পথ চেনায় এবং আমাদের জন্য সহজ করে দেয়। ইলমের মাধ্যমে মানুষ চিনে নেয় হালাল ও হারামের পার্থক্য এবং জীবনের প্রতিটি  ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা।

আল্লাহ তাআলা কুরআনে বলেন

قُلْهَلْيَسْتَوِيالَّذِينَيَعْلَمُونَوَالَّذِينَلَايَعْلَمُونَ

“বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান?” (সূরা আয-যুমার: ৯)

রাসূলুল্লাহ ﷺইলমের মর্যাদা ও তার বাধ্যবাধকতা সম্পর্কে ঘোষণা করেছেন

طَلَبُالْعِلْمِفَرِيضَةٌعَلَىكُلِّمُسْلِمٍ

“জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরয।”

— (সুনান ইবনু মাজাহ, হাদিস: ২২৪)

এই হাদিসের মর্মার্থ হলো প্রত্যেক মুসলমানের জন্য এমন পরিমাণ দ্বীনি জ্ঞান অর্জন করা ফরয, যা দ্বারা সে নিজের ঈমান, নামায, রোযা, লেনদেন, ও পারিবারিক জীবনের দায়িত্বসমূহ সঠিকভাবে পালন করতে পারে। ইলম ছাড়া আমল গ্রহণযোগ্য হয় না।

এই কিতাবের উদ্দেশ্য মুসলমানদের মাঝে ফরযে আইনকে সহজভাবে পৌঁছে দেওয়া। পূর্ববর্তী অধ্যায়গুলোতে আকীদা সম্পর্কিত বিষয় আলোচনা করা হয়েছে; আর এই “আহকাম” অংশে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় শরীয়তসম্মত বিধানসমূহ সংকলিত করা হয়েছে। যেন পাঠক সহজে বুঝে তা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইলম অর্জন, তা হৃদয়ে ধারণ, এবং জীবনে বাস্তবায়নের তাওফিক দান করুন। আমিন।

তাহারাত

তাহারাত অর্থ-পবিত্রতা। পারিভাষিক অর্থ হলো, দৃশ্যমান ও অদৃশ্যমান নাপাকী দূর করার মাধ্যমে পবিত্র হওয়া।

অদৃশ্যমান নাপাকি দূর করার উপায় হলো অযু বা গোসল করা। পানি না পাওয়া গেলে তায়াম্মুম করা।

দৃশ্যমান নাপাকি দূর করার মাধ্যম হলো পানি বা পানি জাতীয় তরল পদার্থ ব্যাবহার করে নাপাকি দূর করা।

পানির হুকুম:

তাহারাত অর্জনের প্রধান মাধ্যম হলো পানি। তাই আমাদের পানি সম্পর্কে জানতে হবে।

১। যে পানির স্বভাবগুণ বিদ্যমান এবং নাপাক বস্তুর মিশ্রণ থেকে ও পাক বস্তুর অধিক পরিমানে মিশ্রণ থেকে মুক্ত সেই পানিকে অমিশ্র পানি বলে। যেমন, বৃষ্টির পানি, সমুদ্রের পানি, নদীর পানি, কুয়া ও ঝড়নার পানি এবং বরফ ও শিলা গলা পানি। এই সকল পানি দ্বারা দৃশ্যমান নাপাকি ও অদৃশ্যমান নাপাকি থেকে পবিত্রতা অর্জন হয়।

২।  অযু গোসল করার পর শরীর থেকে যে পানি পৃথক হয় সে পানিকে ব্যবহৃত পানি বলে। এই পানি দিয়ে দৃশ্যমান নাপাকি দূর হবে। কিন্তু অযু গোসল হবে না।

৩। পানিতে নাপাকির আলামত দেখা গেলে পানি বেশি হোক বা কম নাপাক পানি বলে গণ্য হবে। তা দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না।

পানিতে যদি পাক বস্তু পড়ে:

পানিতে যদি তরল বা অতরল কিছু পড়ে মিশ্রিত হয় এবং যদি পানির উপর প্রবল হয় তাহলে ঐ পানি দিয়ে দৃশ্যমান নাপাকি দূর হলেও অযু গোসল হবে না।

অতরল পদার্থ প্রবল হওয়ার মানে হলো, পানির প্রকৃত তরলতা ও প্রবাহতার গুণ নষ্ট হয়ে যাওয়া। সুতরাং পানিতে সাবান, আটা, মাটি ইত্যাদি পড়ে পানির রঙ, গন্ধ ও স্বাধ নষ্ট হয়ে যায় তাহলে তা পানির উপর প্রবল হয়েছে বলে ধরা হবে।

তরল পদার্থের রং যদি পানি থেকে ভিন্ন হয় তাহলে তার প্রবলতা ধরা হবে রঙ দ্বারা। যদি পানিতে দুধ পড়ে এবং পানির রঙ পরিবর্তন হয়ে যায় তাহলে তা দ্বারা দৃশ্যমান নাপানি দূর হলেও অযু গোসল হবে না।

তরল পদার্থের যদি রঙ না থাকে তাহলে প্রবলতা ধরা হবে ওজন বা পরিমান দ্বারা।

যদি কোনো পদার্থ মিশ্রিত হওয়ার কারণে নয় বরং দীর্ঘদিন পানি আবদ্ধ থাকার কারণে যদি রং বা গন্ধ নষ্ট হয়ে যায় তাহলেও ঐ পানি দ্বারা সকল নাপাকি দূর হবে।

নাপাকি দুই ধরণের গাঢ় নাপাকি ও হালকা নাপাকি।

লেখক: মুফতি আব্দুল্লাহ আল হাদী, পরিচালক- মাদরাসাতুল ঈমান ঢাকা।

মন্তব্য