সুরা আত্ ত্বারিক- উচ্চারণ, অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা
| আত্ ত্বারিক্ব | রাতের আগন্তুক |
| সূরা নং | : ৮৬ |
| সিজদা | : ০ |
| আয়াত | : ১৭ |
| রুকু | : ১ |
| পারা | : ৩০ |
| মক্কায় অবতীর্ণ | |
| নং | আরবি | উচ্চারণ | অনুবাদ |
| ১ | وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ | ওয়াছ ছামাই ওয়াততা-রিক | শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর |
| ২ | وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ | ওয়া মাআদরা-কা মাত্তা-রিক | আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি? |
| ৩ | ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ | আন্নাজমুছছা-কিব | সেটা এক উজ্জ্বল নক্ষত্র |
| ৪ | إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ | ইন কুল্লুনাফছিল লাম্মা-‘আলাইহা-হা-ফিজ | প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে |
| ৫ | فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ | ফালইয়ানযুরিল ইনছা-নুমিম্মা খুলিক | অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে |
| ৬ | خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ | খুলিকা মিম্মাইন দা-ফিকি | সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে |
| ৭ | يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ | ইয়াখরুজুমিম বাইনিসসুলবি ওয়াত্তারাইব | এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে |
| ৮ | إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ | ইন্নাহূ‘আলা-রাজ‘ইহী লাকা-দির | নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম |
| ৯ | يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ | ইয়াওমা তুবলাছ ছারাইর | যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে |
| ১০ | فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ | ফামা-লাহূমিন কুওওয়াতিওঁ ওয়ালা-না-সির | সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না |
| ১১ | وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ | ওয়াছ ছামাই যা-তির রাজ‘ই | শপথ চক্রশীল আকাশের |
| ১২ | وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ | ওয়াল আরদিযা-তিসসাদ‘ই | এবং বিদারনশীল পৃথিবীর |
| ১৩ | إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ | ইন্নাহূলাকাওলুন ফাসল | নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা |
| ১৪ | وَمَا هُوَ بِٱلْهَزْلِ | ওয়ামা-হুওয়া বিল হাঝলি | এবং এটা উপহাস নয় |
| ১৫ | إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا | ইন্নাহুম ইয়াকীদূনা কাইদাওঁ | তারা ভীষণ চক্রান্ত করে |
| ১৬ | وَأَكِيدُ كَيْدًا | ওয়া আকীদুকাইদা- | আর আমিও কৌশল করি |
| ১৭ | فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا | ফামাহহিলিল কা-ফিরীনা আমহিলহুম রুওয়াইদা- | অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে |
শানে নুযুল
আত তারিক্ব সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এর মাক্কী জীবনে নাযিলকৃত সূরাগুলোর মধ্যে একটি। যে সময় মক্কার কাফেররা কুরআন ও রাসূলুল্লাহ সা.-এর দাওয়াতী মিশনকে বাধাগ্রস্ত করার নিমিত্তে বিভিন্ন অপকৌশল করেছিল সে সময় উক্ত সূরাটি অবতীর্ণ হয়।
বিষয়বস্ত্ত
সূরাটিতে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষোবলীর সমাহার। আকাশের সৌন্দর্য বর্ণনা, নক্ষত্ররাজির আগমন-নির্গমন, ফেরেশতামন্ডলীর তত্ত্বাবধানকার্য, মানুষ, প্রাণী ও উদ্ভিদ সৃষ্টির কৌশল, ক্বিয়ামতের দিন মানুষের জওয়াবদিহিতার হুঁশিয়ারি, সত্য ও মিথ্যার মানদন্ড হিসাবে কুরআনের গুরুত্ব বর্ণনা এবং অবিশ্বাসীদের যাবতীয় কৌশল যে অবশেষে ব্যর্থ হবে, বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে।
পোস্ট ট্যাগ:
সূরা তারিক বাংলা উচ্চারণ,সুরা তারিক এর ফজিলত,সূরা তারেক এর অর্থ,সূরা আত তারিক আয়াত ৭,সূরা গাশিয়াহ তাফসীর,সুরা লাইল এর তাফসীর,সুরা তারিক আয়াত ৬,সূরা বুরুজের তাফসীর।
মন্তব্য