fbpx fbpx fbpx
শনিবার, ১৮, জুলাই, ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩

একেশ্বরবাদী বিশ্বাস

সরল বিশ্বাস অন্বেষণ কর যা তোমাকে খুশি করে

স্বাচ্ছন্দ্যে একটি আত্মার সঙ্গে বিজয়কেতন উড়ে।

পাহাড়সম বিশ্বাস বিস্ময়কর কাজ করতে সক্ষম

তাকে উপাসনা এবং আনুগত্য বিষ্ময় মোক্ষম।

সর্বরোগ নিধনকারী যা সন্দেহ দূর করে

তার রঙে হারিয়ে গেলে সাফল্য পাবে।

বিশ্বাস বলে তিনি সর্বউচ্চ, পরাক্রমশালী এবং সর্বশ্রেষ্ঠ

স্থান বা সময়ের বাইরে তাঁর ইচ্ছার কর্তা জীবন্ত।

'হও' আদেশ করেন, এবং এটি হয়ে যায়

বক্ষের অভ্যন্তরীণ রহস্য জানেন সর্বদাই।

চিরঞ্জিব মহান তিনি কখনও ঘুমান না

কিংবা প্রভু ক্লান্তবোধ কখনও করেন না।

বিশ্বাস! সোজা, একেবারে মৃত সোজা

চিরন্তন একের দিকে- মহান আল্লাহ

প্রকৃতপক্ষে বিশ্বাস হল বিশ্বাস শুধুই বিশ্বাস

সত্যিকারের বিশ্বাসীরা ভয়-দুঃখে ডরেনা যবতক নি:শ্বাস।

রবে দানিয়াছেন পবিত্র পাতায় শান্তির প্রতিশ্রুতি

অটল বিশ্বাস সব যুগে দিয়েছে আলোর জ্যোতি।

যৌক্তিক বিশ্বাস মোদেরে আন্তরিকের সবক দানে

প্রভুর প্রতি অনুগত, কৃতজ্ঞ, এবং সহনশীল বনে।

বিশ্বাস মোদেরে ধার্মিক হয়ে চলার আহ্বান জানায়

শিরক, মন্দ পথ ও মন্দ লক্ষণ থেকে দূরে যেতে কয়।

রবের তরে প্রার্থনা, সেজদা এবং ফিরে আসা

তাঁর সন্তুষ্টি, অনুগ্রহ নিশ্চয় উচ্চাকাঙ্খা।

রবকে পাওয়ার আশে, অনুগত বান্দার ন্যায়

হর হামেশাই প্রভুর গান গেয়ে জীবন সাঙ্গ করা।

মন্তব্য