fbpx fbpx fbpx
শনিবার, ১৮, জুলাই, ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩

৩ দিন করে দুই পর্বে বিশ্ব ইজতেমার তারিখ

করোনা মহামারির কারণে গেলো দু-বছর বন্ধ থাকার পর এবারও আগামী জানুয়ারিতে তাবলিগ জামাতের দু’গ্রুপের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্ব আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।

গত ১৩ অক্টোবর ২০২২ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিকেলে সচিবালয়ে বিশ্ব ইজতেমা সংক্রান্ত এক সভায় বলেন, ‘করোনা মহামারির কারণে গত দুই বছর বিশ্ব ইজতেমা হয়নি। এবার কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় ২০২৩ সালে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে বিশ্ব ইজতেমা করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

১৯৬৭ সাল থেকে এই ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবার ইজতেমার প্রথম পর্বে সমবেত হবেন মাওলানা জোবায়ের পক্ষের লোকজন এবং দ্বিতীয় পর্বে মাওলানা ওয়াসেক পক্ষের লোকজন। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়।

মন্তব্য