সুরা আল কিয়ামাহ বাংলা উচ্চারণ ও অনুবাদ
| সূরার নাম : কিয়ামাহ | অর্থ : কিয়ামতের দিন |
| সূরা নং : ৭৫ | রুকু : ২ |
| আয়াত: ৪০ | সিজদা: ০ |
| শব্দ: | পারা : ২৯ |
| অক্ষর: | মক্কায় অবতীর্ণ |
بِسْمِاللّهِالرَّحْمـَنِالرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
| নং | আরবি | উচ্চারণ | অনুবাদ |
| ১ | لَاأُقْسِمُبِيَوْمِالْقِيَامَةِ | লা য় উকসিমু বিইয়াওমিল্ ক্বিয়া-মাতি। | আমি কসম করছি কিয়ামতের দিনের! |
| ২ | وَلَاأُقْسِمُبِالنَّفْسِاللَّوَّامَةِ | অলা য় উকসিমু বিন্নাফ্সিল্ লাওয়্যা-মাহ্। | আমি আরো কসম করছি আত্ম-ভর্ৎসনাকারী আত্মার! |
| ৩ | أَيَحْسَبُالْإِنْسَانُأَلَّنْنَجْمَعَعِظَامَهُ | আইয়াহ্সাবুল্ ইন্সা-নু আল্লান্ নাজমা‘আ ই’জোয়া-মাহ্। | মানুষ কি মনে করে যে, আমি কখনই তার অস্থিসমূহ একত্র করব না? |
| ৪ | بَلَىقَادِرِينَعَلَىأَنْنُسَوِّيَبَنَانَهُ | বালা-ক্ব-দিরীনা ‘আলা য় আন্ নুসাওয়্যিয়া বানা-নাহ্। | হ্যাঁ, আমি তার আংগুলের অগ্রভাগসমূহও পুনর্বিন্যস্ত করতে সক্ষম। |
| ৫ | بَلْيُرِيدُالْإِنْسَانُلِيَفْجُرَأَمَامَهُ | বাল্ ইয়ুরীদুল্ ইন্সা-নু লিইয়াফ্জুরা আমা-মাহ্। | বরং মানুষ চায় ভবিষ্যতেও পাপাচার করতে। |
| ৬ | يَسْأَلُأَيَّانَيَوْمُالْقِيَامَةِ | ইয়াস্য়ালু আইইয়া-না ইয়াওমুল্ ক্বিয়ামাহ্। | সে প্রশন্ন করে, ‘কবে কিয়ামতের দিন’? |
| ৭ | فَإِذَابَرِقَالْبَصَرُ | ফাইযা-বারিক্বল্ বাছোর্য়া। | যখন চক্ষু হতচকিত হবে। |
| ৮ | وَخَسَفَالْقَمَرُ | অখসাফাল্ ক্বর্মা। | আর চাঁদ কিরণহীন হবে, |
| ৯ | وَجُمِعَالشَّمْسُوَالْقَمَرُ | অজুমি‘আশ্ শাম্সু অল্ ক্বমার। | আর চাঁদ ও সূর্যকে একত্র করা হবে। |
| ১০ | يَقُولُالْإِنْسَانُيَوْمَئِذٍأَيْنَالْمَفَرُّ | ইয়াকুলুল্ ইন্সা-নু ইয়াওমায়িযিন্ আইনাল্ মাফার। | সেদিন মানুষ বলবে, ‘পালাবার স্থান কোথায়’? |
| ১১ | كَلَّالَاوَزَرَ | কাল্লা-লা- ওযার। | না, কোন আশ্রয়স্থল নেই। |
| ১২ | إِلَىرَبِّكَيَوْمَئِذٍالْمُسْتَقَرُّ | ইলা-রব্বিকা ইয়াওমায়িযিনিল্ মুস্তাকার। | ঠাঁই শুধু সেদিন তোমার রবের নিকট। |
| ১৩ | يُنَبَّأُالْإِنْسَانُيَوْمَئِذٍبِمَاقَدَّمَوَأَخَّرَ | ইয়ুনাব্বায়ুল্ ইন্সা-নু ইয়াওমায়িযিম্ বিমা-ক্বাদ্দামা অআখখার। | সেদিন মানুষকে অবহিত করা হবে কী সে আগে পাঠিয়েছিল এবং পশ্চাতে পাঠিয়েছিল। |
| ১৪ | بَلِالْإِنْسَانُعَلَىنَفْسِهِبَصِيرَةٌ | বালিল্ ইন্সা-নু ‘আলা-নাফ্সিহী বাছীরাহ্ | বরং মানুষ তার নিজের উপর দৃষ্টিমান। |
| ১৫ | وَلَوْأَلْقَىمَعَاذِيرَهُ | ওলাও আলক্বা মাআযিরাহ | যদিও সে নানা অজুহাত পেশ করে থাকে। |
| ১৬ | لَاتُحَرِّكْبِهِلِسَانَكَلِتَعْجَلَبِهِ | লা-তুহাররিক বিহী লিসা-নাকা লিতা’জ্বালা বিহ্। | কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহবাকে দ্রুত আন্দোলিত করো না। |
| ১৭ | إِنَّعَلَيْنَاجَمْعَهُوَقُرْآنَهُ | ইন্না ‘আলাইনা- জ্বাম্‘আহূ অ কুরআ-নাহ্। | নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে। |
| ১৮ | فَإِذَاقَرَأْنَاهُفَاتَّبِعْقُرْآنَهُ | ফাইযা-ক্বার”না-হু ফাত্তাবি’ কুরআ-নাহ্। | অতঃপর যখন আমি তা পাঠ করি তখন তুমি তার পাঠের অনুসরণ কর। |
| ১৯ | ثُمَّإِنَّعَلَيْنَابَيَانَهُ | ছুম্মা ইন্না ‘আলাইনা- বায়া-নাহ্;। | তারপর তার বর্ণনার দায়িত্ব আমারই ৷ |
| ২০ | كَلَّابَلْتُحِبُّونَالْعَاجِلَةَ | কাল্লা-বাল্ তুহিব্বূনাল্ ‘আ-জ্বিলাহ্। | কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালবাস। |
| ২১ | وَتَذَرُونَالْآخِرَةَ | অতাযারূনাল্ আ-খিরাহ্। | আর তোমরা ছেড়ে দিচ্ছ আখিরাতকে। |
| ২২ | وُجُوهٌيَوْمَئِذٍنَاضِرَةٌ | উজু হুঁই ইয়াওমায়িযিন্ না-দ্বিরাহ্। | সেদিন কতক মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল। |
| ২৩ | إِلَىرَبِّهَانَاظِرَةٌ | ইলা-রব্বিহা- না -জিরাহ্। | তাদের রবের প্রতি দৃষ্টিনিক্ষেপকারী। |
| ২৪ | وَوُجُوهٌيَوْمَئِذٍبَاسِرَةٌ | অ উজুহুইঁ ইয়াওমায়িযিম্ বা-সিরহ্। | আর সেদিন অনেক মুখমণ্ডল হবে বিবর্ণ-বিষন্ন। |
| ২৫ | تَظُنُّأَنْيُفْعَلَبِهَافَاقِرَةٌ | তাজুন্নূ আইঁ ইয়ুফ্‘আলা বিহা-ফা-ক্বিরহ্। | তারা ধারণা করবে যে, এক বিপর্যয় তাদের উপর আপতিত করা হবে। |
| ২৬ | كَلَّاإِذَابَلَغَتِالتَّرَاقِيَ | কাল্লা য় ইযা-বালাগতি ত্তারা-ক্বিইয়া। | কখনই না, যখন প্রাণ কণ্ঠাগত হবে। |
| ২৭ | وَقِيلَمَنْرَاقٍ | অক্বীলা মান্ রাক্ব। | আর বলা হবে, ‘কে তাকে বাঁচাবে’? |
| ২৮ | وَظَنَّأَنَّهُالْفِرَاقُ | অজোয়ান্না আন্নাহুল্ ফিরাক্ব। | আর সে মনে করবে, এটিই বিদায়ক্ষণ। |
| ২৯ | وَالْتَفَّتِالسَّاقُبِالسَّاقِ | অল্ তাফ্ফাতিস্ সা-কু বিস্সা-ক্বি। | আর পায়ের গোছার সংগে পায়ের গোছা জড়িয়ে যাবে। |
| ৩০ | إِلَىرَبِّكَيَوْمَئِذٍالْمَسَاقُ | ইলা-রব্বিকা ইয়াওমায়িযিনিল্ মাসা-ক্ব্। | সেদিন তোমার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে। |
| ৩১ | فَلَاصَدَّقَوَلَاصَلَّى | ফালা-ছোয়াদ্দাক্ব অলা-ছোয়াল্লা-। | সুতরাং সে বিশ্বাসও করেনি এবং সালাতও আদায় করেনি। |
| ৩২ | وَلَكِنْكَذَّبَوَتَوَلَّى | অলা-কিন্ কায্যাবা অতাওয়াল্লা-। | বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল এবং ফিরে গিয়েছিল। |
| ৩৩ | ثُمَّذَهَبَإِلَىأَهْلِهِيَتَمَطَّى | ছুম্মা যাহাবা ইলা য় আহ্লিহী ইয়াতাম্মাত্ত্বোয়া-। | তারপর সে দম্ভভরে পরিবার-পরিজনের কাছে চলে গিয়েছিল। |
| ৩৪ | أَوْلَىلَكَفَأَوْلَى | আওলা-লাকা ফাআওলা-। | দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ! |
| ৩৫ | ثُمَّأَوْلَىلَكَفَأَوْلَى | ছুম্মা আওলা-লাকা ফাআওলা-। | তারপরও দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ! |
| ৩৬ | أَيَحْسَبُالْإِنْسَانُأَنْيُتْرَكَسُدًى | আইয়াহ্সাবুল্ ইন্সা-নু আইঁ ইয়ুত্রাকা সুদা। | মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে? |
| ৩৭ | أَلَمْيَكُنُطْفَةًمِنْمَنِيٍّيُمْنَى | আলাম্ ইয়াকু নুতফাতাম্ মিম্ মানিয়্যিঁই ইয়ুম্না-। | সে কি বীর্যের শুক্রবিন্দু ছিল না যা স্খলিত হয়? |
| ৩৮ | ثُمَّكَانَعَلَقَةًفَخَلَقَفَسَوَّى | ছুম্মা কা-না ‘আলাক্বাতান্ ফাখালাক্বা ফাসাওয়অ-। | অতঃপর সে ‘আলাকায় পরিণত হয়। তারপর আল্লাহ তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। |
| ৩৯ | فَجَعَلَمِنْهُالزَّوْجَيْنِالذَّكَرَوَالْأُنْثَى | ফাজ্বা‘আলা মিন্হুয্ যাওজ্বাইনিয্ যাকারা অল্ উন্ছা-। | অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী। |
| ৪০ | أَلَيْسَذَلِكَبِقَادِرٍعَلَىأَنْيُحْيِيَالْمَوْتَى | আলাইসা যা-লিকা বিক্ব-দিরিন্ ‘আলা য় আইঁ ইয়ুহ্য়িইয়াল্ মাওতা-। | তিনি কি মৃতদের জীবিত করতে সক্ষম নন? |
পোস্ট ট্যাগ:
Dawatul Islam,Dawatul Islam Bangladesh,Definitions of dawatul islam,Dawatul Islam UK,দাওয়াতুল ইসলাম,দাওয়াতুল ইসলামের,দাওয়াতুল ইসলাম বাংলাদেশ,দাওয়াতুল ইসলাম ইউকে,বাংলা হাদিস,কোরআন ও হাদিসের আলোকে,কুরআন হাদিস বিষয়ক,কুরআন পাঠ,মানবজীবনে কুরআন হাদীস,কুরআন, হাদিস ও বিজ্ঞান,বাংলা কুরআন ও হাদীস, সুরা আল কিয়ামাহ, সুরা কিয়ামার বাংলা উচ্চারণ, সুরা কিয়ামার বাংলা অর্থ, সুরা কিয়ামার বাংলা অনুবাদ।
মন্তব্য