সুরা মুরসালাত- উচ্চারণ ও অনুবাদ
| সূরার নাম : মুরসালাত | অর্থ : প্রেরিত পুরুষগণ |
| সূরা নং : ৭৭ | রুকু : ২ |
| আয়াত: ৫০ | সিজদা: ০ |
| শব্দ: | পারা : ২৯ |
| অক্ষর: | মক্কায় অবতীর্ণ |
بِسْمِاللّهِالرَّحْمـَنِالرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
| নং | আরবি | উচ্চারণ | অনুবাদ |
| ১ | وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًا | ওয়াল মুরছালা- তি ‘উরফা- । | কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ, |
| ২ | فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًا | ফাল ‘আ- সিফা- তি ‘আসফা- । | সজোরে প্রবাহিত ঝটিকার শপথ, |
| ৩ | وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًا | ওয়ান্না- শিরা- তি নাশরা- । | মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ |
| ৪ | فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًا | ফালফা- রিকা- তি ফারকা- । | মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং |
| ৫ | فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا | ফাল মুলকিয়া-তি যিকরা- । | ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ- |
| ৬ | عُذْرًا أَوْ نُذْرًا | ‘উযরান আও নুযরা- । | ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে। |
| ৭ | إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ | ইন্নামা- তূ‘আদূনা লাওয়া-কি‘। | নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে। |
| ৮ | فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ | ফাইযান নুজূমুতুমিছাত। | অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে, |
| ৯ | وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ | ওয়া ইযাছছামাউ ফুরিজাত। | যখন আকাশ ছিদ্রযুক্ত হবে, |
| ১০ | وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ | ওয়া ইযাল জিবা-লুনুছিফাত। | যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং |
| ১১ | وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ | ওয়া ইযাররুছুলুউককিতাত। | যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে, |
| ১২ | لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ | লিআইয়ি ইয়াওমিন উজ্জিলাত। | এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে? |
| ১৩ | لِيَوْمِ ٱلْفَصْلِ | লিইয়াওমিল ফাসল; | বিচার দিবসের জন্য। |
| ১৪ | وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ | ওয়ামাআদরা-কা মা- ইয়াওমুল ফাসল। | আপনি জানেন বিচার দিবস কি? |
| ১৫ | وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ | ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন। | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
| ১৬ | أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ | আলাম নুহলিকিল আওওয়ালীন। | আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি? |
| ১৭ | ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْءَاخِرِينَ | ছু ম্মা নুতবি‘উহুমুল আ-খিরীন। | অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে। |
| ১৮ | كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ | কাযা-লিকা নাফ‘আলুবিলমুজরিমীন। | অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি। |
| ১৯ | وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ | ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন। | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
| ২০ | أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ | আলাম নাখলুককুম মিম মাইম্মাহীন। | আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? |
| ২১ | فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍ مَّكِينٍ | ফাজা‘আলনা-হু ফী কারা-রিম মাকীন। | অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে, |
| ২২ | إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ | ইলা- কাদারিমমা‘লূম। | এক নির্দিষ্টকাল পর্যন্ত, |
| ২৩ | فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ | ফাকাদারনা- ফানি‘মাল কা-দিরূন। | অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা? |
| ২৪ | وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ | ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন। | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
| ২৫ | أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا | আলাম নাজ ‘আলিল আরদা কিফা-তা- । | আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে, |
| ২৬ | أَحْيَآءً وَأَمْوَٰتًا | আহইয়াআওঁ ওয়া আমওয়া-তা- । | জীবিত ও মৃতদেরকে? |
| ২৭ | وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍ وَأَسْقَيْنَٰكُم مَّآءً فُرَاتًا | ওয়া জা‘আলনা-ফীহা-রাওয়া-ছিয়া শা-মিখা-তিওঁ ওয়া আছকাইনা-কুমমাআন ফুরাতা- । | আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি। |
| ২৮ | وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ | ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন । | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
| ২৯ | ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ | ইনতালিকূইলা- মা- কুনতুম বিহী তুকাযযিবূন। | চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে। |
| ৩০ | ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَٰثِ شُعَبٍ | ইনতালিকূইলা-জিলিলন যী ছালা-ছিশু‘আব। | চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে, |
| ৩১ | لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ | লা- জালীলিওঁ ওয়ালা- ইউগনী মিনাল্লাহাব। | যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না। |
| ৩২ | إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِ | ইন্নাহা- তারমী বিশারারিন কাল কাসরি। | এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে। |
| ৩৩ | كَأَنَّهُۥ جِمَٰلَتٌ صُفْرٌ | কাআন্নাহূজিমা-লাতুন সুফর। | যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী। |
| ৩৪ | وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ | ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন । | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
| ৩৫ | هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ | হা-যা- ইয়াওমুলা- ইয়ানতিকূন। | এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না। |
| ৩৬ | وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ | ওয়ালা- ইউ’যানুলাহুম ফাইয়া‘তাযিরূন। | এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না। |
| ৩৭ | وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ | ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন । | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
| ৩৮ | هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ جَمَعْنَٰكُمْ وَٱلْأَوَّلِينَ | হা-যা- ইয়াওমুল ফাসলি জামা‘না-কুম ওয়াল আওওয়ালীন। | এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি। |
| ৩৯ | فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ | ফাইন কা-না লাকুম কাইদুন ফাকীদূন। | অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে। |
| ৪০ | وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ | ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন । | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
| ৪১ | إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَٰلٍ وَعُيُونٍ | ইন্নাল মুত্তাকীনা ফী জিলালিওঁ ওয়া‘উয়ূন। | নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে- |
| ৪২ | وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ | ওয়া ফাওয়া-কিহা মিম্মা- ইয়াশতাহূন। | এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে। |
| ৪৩ | كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ | কুলূওয়াশরাবূহানীআম বিমা- কুনতুম তা‘মালূন। | বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর। |
| ৪৪ | إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ | ইন্না- কাযা-লিকা নাজঝিল মুহছিনীন। | এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। |
| ৪৫ | وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ | ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন । | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
| ৪৬ | كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ | কুলূ ওয়াতামাত্তা‘ঊ কালীলান ইন্নাকুম মুজরিমূন। | কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী। |
| ৪৭ | وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ | ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন । | দিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
| ৪৮ | وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ | ওয়া ইযা- কীলা লাহুমুরকা‘ঊ লা-ইয়ারকা‘ঊন। | যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না। |
| ৪৯ | وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ | ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন । | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
| ৫০ | فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ | ফাবিআইয়ি হাদীছিম বা‘দাহূইউ’মিনূন। | এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে? |
পোস্ট ট্যাগ:
Dawatul Islam,Dawatul Islam Bangladesh,Definitions of dawatul islam,Dawatul Islam UK,দাওয়াতুল ইসলাম,দাওয়াতুল ইসলামের,দাওয়াতুল ইসলাম বাংলাদেশ,দাওয়াতুল ইসলাম ইউকে,বাংলা হাদিস,কোরআন ও হাদিসের আলোকে,কুরআন হাদিস বিষয়ক,কুরআন পাঠ,মানবজীবনে কুরআন হাদীস,কুরআন, হাদিস ও বিজ্ঞান,বাংলা কুরআন ও হাদীস।
মন্তব্য