Dawatul Islam | দাওয়াতের সুর

সোমবার, ২৫, মে, ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দাওয়াতের সুর
০৭ মে ২০২৫ ০৮:৫৫ মিনিট

দ্বারে দ্বারে হাঁকে আজ এক সুর,

আলো হাতে মুসাফির বহুদূর।

ইসলামের দাওয়াত, শান্তির বাণী,

হৃদয়ে জাগায় সে ঐশী নিশানি।

ভ্রান্তির বেড়াজাল ছিঁড়ে আঁধার,

একত্বের পথে চলে অবিরাম ধার।

শিরক-বিদ'আতের মোহ করে দূর,

তাওহীদের বার্তা হয় সমুচ্চ সুর।

নবীর তরিকায় জীবন গড়ি,

সুন্নাহর আলোয় পথ চলি।

ভ্রাতৃত্বের বন্ধন করি সুদৃঢ়,

ন্যায়ের পতাকা রাখি উড্ডীন।

ভেদাভেদ ভুলে এক কাতার,

আল্লাহর পথে সবে অঙ্গীকার।

ক্ষমা আর দয়ায় ভরে মন,

জান্নাতের আশায় করি রোজন।

এ দাওয়াত শুধু মুখের নয়,

আমলের মাঝে তার পরিচয়।

চরিত্র মাধুর্যে মুগ্ধ করে জনে,

ইসলামের আলো জ্বলে জনে জনে।

এসো মিলি সবে এই আহ্বানে,

শান্তির সমাজ গড়ি এ ভুবনে।

দাওয়াতের কাফেলা চলে আগে,

আল্লাহর রহমত যেন সদা জাগে।

মানসুরা জান্নাত লিনতা

সব সংবাদ