আমাকে চায়ের দোকানে কেউ দেখে না

ভাই ও বোনেরা, বাড়াতে নিজের ঈমান
অলৌকিক ঘটনায় ভরপুর কুরআন পড়ুন,
তৃষ্ণার্তদের জীবন একটি সত্য বিনির্মাণ।
৯২টি সূরা মক্কায়, ২২টি মদিনায় অবতীর্ণ
প্রতিদিন পড়ুন আকাশ বাতাস করে বিদির্ণ।
বিশ্বজগতের প্রতিপালকের কাছ থেকে পড়ুন
৬,০০০ শ্লোক এবং ৭৭,০০০ শব্দ,
শ্রদ্ধার সাথে পড়ুন, ঝামেলাহীন, দরদের মিশ্রণ।
ফাতিহা থেকে নাস ১১৪টি অধ্যায়,
আর এতে ১৪ বার যেতে হবে সিজদায়।
বলুন মনের সবটুকু আবেগ দিয়ে ‘আল্লাহ মহান’।
এ গ্রন্থে ২৫ নবীর নাম উল্লেখ রয়েছে লেখা,
ভিন্ন ভিন্ন সময়ে এসেছেন বটে বার্তা ছিল একই,
অলৌকিক ঘটনাটি ২৩ বছরের ব্যবধানে প্রকাশিত।
রবের ফেরেশতা হয়ে এক মহামানবের কাছে,
সৃষ্টির সেরা তিনি নবী মুহাম্মদ (সাঃ);
আর মোরা তার উম্মতের অংশ হতে পেরে গর্বিত।
দিয়েছেন বার্তা তিনি, সেটিই তো ইসলাম
তাই এ অলৌকিক কিতাব পড়ুন, কুরআন পড়ুন!