Dawatul Islam | ইউকে’তে বিশুদ্ধ কুরআন শিক্ষায় ভূমিকা রাখছে ‘দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট’

মঙ্গলবার, ১৯, মে, ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইউকে’তে বিশুদ্ধ কুরআন শিক্ষায় ভূমিকা রাখছে ‘দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট’
০১ সেপ্টেম্বর ২০২৩ ০৮:০০ মিনিট

বার্মিংহাম লজেলসের উইলস্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদ শাখার সামারকালীন “ইনটেনসিভ কিরাত অ্যান্ড তাজবীদ কোর্স” এর অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ আগস্ট ২০২৩ দুপুরে বাংলাদেশ ইসলামিক সেন্টারের পেটরন আলহাজ্জ নাসির আহমদ এর সভাপতিত্বে ও শাখার প্রধানকারী মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দীর পরিচালনায় অনুষ্ঠিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দ্যা ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা এম এ কাদির আল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, তারতিলের সাথে কুরআন তেলাওয়াত করতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তারতিলের অর্থ হচ্ছে ধীরস্থিরতার সাথে তাজবিদ সহ তেলাওয়াত করা। এজন্য আমাদেরকে তারতিল সহ তেলাওয়াত শিখতে হবে। আলহামদুলিল্লাহ, ব্রিটেনে এ কাজটুকু আনজাম দিচ্ছে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। প্রতি বছর সামারকালীন ছুটিতে বিশুদ্ধ কুরআন শিক্ষায় এ ট্রাস্ট একক ভূমিকা রাখছে। যার ফলশ্রুতিতে আজ আমাদের ছেলে মেয়েরা বিশুদ্ধ কুরআন তেলাওয়াত করতে সক্ষম হচ্ছে। এটা আমাদের জন্য এক বড় নেয়ামত।

শিক্ষার্থী, শিক্ষকমন্ডলি ও কমিউনিটির বিশিষ্টজনের শতস্ফুর্ত উপস্থিতিতে বাংলাদেশ ইসলামিক সেন্টারের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি, ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মাওলানা আখতার হোসাইন জাহেদ।

অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীকে জামাতে সূরা থেকে জামাতে রাবে পর্যন্ত বিভিন্ন স্তরে কোর্স সম্পন্ন করায় সনদ ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক অন্যরকম অনুভূতি লক্ষ্য করা যায়।

সব সংবাদ