fbpx fbpx fbpx
শনিবার, ১৮, জুলাই, ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩

নগ্ন হয়ে গোসল করলে কি অযু ভেঙ্গে যায়- গোসল করলে কি অযু করতে হয়?

ফরজ গোসলে আগেই অযু করা হয়, পরে গোসল। নিয়মিত গোসলেও অযুর জায়গাগুলো ধোয়া সম্পূর্ণ হয়ে গেলে পবিত্রতা অর্জনের জন্য আলাদা আর অযুর প্রয়োজন হয় না। তবে, সওয়াবের আশায় কেউ নতুন অজু করলে করতেও পারে। জরুরী মনে করে করার প্রয়োজন নেই। তাই গোসল করলে অযুর প্রয়োজন হয় না।

আমরা জানি কি কি কারনে অযু ভেঙ্গে যায় কিন্তু অনেক সময় এমন কিছু বিষয় আছে যেগুলি হলে আমরা মনে করি যে অযু ভেঙ্গে গেছে। প্রকৃতপক্ষে তাতে অযু ভাঙ্গে না। গায়ে কাপড় না থাকলেও অযু ভাঙ্গবে না। কারণ, অযু ভঙ্গের কারণসমূহের মধ্যে নগ্ন হওয়া অযু ভঙ্গের কারণ নয়।

মন্তব্য