আমাকে চায়ের দোকানে কেউ দেখে না

অযুতে ৪ ফরয:
১. সমস্ত মুখ ধোয়া।
২. দুই হাতের কনুইসহ ধোয়া।
৩. মাথা মাসাহ করা।
৪. দুই পায়ের টাখনুসহ ধোয়া।
অযু করার ত্বরীকা:
১. অযুতে নিয়্যাত করা সুন্নাত।
২. অযুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত।
৩. দুই হাতের কব্জিসহ তিনবার ধোয়া সুন্নাত।
৪. মিসওয়াক করা সুন্নাত।
৫. তিনবার কুলি করা সুন্নাত।
৬. তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত।
৭. সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নাত।
৮. ঘন দাড়ি খিলাল করা মুস্তাহাব।
৯. দুই হাতের কনুইসহ তিনবার ধোয়া সুন্নাত।
১০. দুই হাতের আঙ্গুলী খিলাল করা সুন্নাত।
১১. সমস্ত মাথা একবার মাসাহ করা সুন্নাত।
১২. দুই কান মাসাহ করা সুন্নাত।
১৩. গর্দান মাসাহ করা মুস্তাহাব।
১৪. দুই পায়ের টাখনুসহ তিনবার ধোয়া সুন্নাত।
১৫. দুই পায়ের আঙ্গুলী খিলাল করা সুন্নাত।
১৬. অযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব।
কালিমায়ে শাহাদাত: أَشْهَدُ أَنْ لَّا إِلٰـهَ إِلَّا اللهُ وَأَشْهَدُأَنَّ مُحَمَّـدًا عَبْـدُهٗ وَرَسـوْلُـهٗ
অযু ভঙ্গের কারণ ৭টি
১. পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোন কিছু বাহির হওয়া।
২. মুখ ভরিয়া বমি হওয়া।
৩. শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, পুঁজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া।
৪. থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশী হওয়া।
৫. চিৎ বা কাত হইয়া হেলান দিয়ে ঘুম যাওয়া।
৬. পাগল মাতাল ও অচেতন হওয়া।
৭. নামাযে উচ্চস্বরে হাসা।
গোসলের ৩ ফরয
১. ভালভাবে কুলি করা।
২. নাকের ভিতর নরম জায়গায় পানি পৌঁছানো।
৩. সমস্ত শরীর ভালভাবে ধৌত করা।
তায়াম্মুমের ৩ ফরয
১. নিয়্যাত করা।
২. সমস্ত মুখ একবার মাসাহ করা।
৩. দুই হাতের কনুইসহ একবার মাসাহ করা।