যুদ্ধকালীন সময়ে মানসিক উদ্বেগের কুরআনিক চিকিৎসা

সাহাবায়ে কেরামের মধ্যে যাঁর নাম অগ্রগণ্য, তিনি হজরত আবু বকর সিদ্দিক (রাঃ)। তিনি মক্কার বিখ্যাত কোরাইশ বংশের বনু তাইম গোত্রে ৫৭৩ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর বাল্য নাম আবদুল্লাহ ও ডাকনাম আবু বকর। সিদ্দিক হচ্ছে তাঁর উপাধি। মিরাজের ঘটনাকে সর্বপ্রথম মনেপ্রাণে বিশ্বাস করেন বলেই রাসুল (সাঃ) তাঁকে এই উপাধিতে ভূষিত করেন। হযরত আবু বকর ছিদ্দিক( রা:) ইসলাম গ্রহণ করার পূর্বে ব্যবসায়ী কাজে সিরিয়া যান।
তথায় একরাত্রে তিনি স্বপ্ন দেখেন যে, আসমান থেকে চাঁদ ও সূর্য নেমে এসে তার কোলের উপর আশ্রয় নেয়। তিনি উভয়কে ধরে বুকে টেনে নেন এবং স্বীয় চাদর খানা উপরে জড়িয়ে ধরেন। ওই সময় তার বয়স ছিল বিশ বছর কিংবা বাইশ বছর। ভোরে যখন জাগ্রত হন, তখন এ দুর্লভ স্বপ্নের তাবীর জানার আগ্রহে এক পাদরীর কাছে উপস্থিত হন। পাদরী পুরো স্বপ্ন শুনে তাকে জিজ্ঞেস করেন, আপনার নাম কি? কোথাকার অধিবাসী এবং কোন গোত্রের? হযরত আবু বকর ছিদ্দিক (রা:) জানান, আমার নাম আবু বকর, মক্কার অধিবাসী এবং বনী হাশেম গোত্রের অন্তর্ভূক্ত।
পাদরী এ কথা শুনে বলেন, আপনি সৌভাগ্যবান, মক্কার বনী হাশিম গোত্র হতে শেষ নবীর আর্বিভাব হয়েছে। যে নবী না হলে, আল্লাহ তায়ালা আসমান জমীন কোন কিছুই সৃষ্টি করতেন না। তিনি সমস্ত নবী রাসূলগণের সরদার। যে নবীর প্রশংসা আমি তৌরাত কিতাবে পড়েছি। ইনজিল ও যবুর কিতাবে ও তার প্রশংসা বর্ণিত আছে। সবাই তাকে ‘মুহাম্মাদুল আমীন' নামে স্মরণ করবে।হে আবু বকর! এ স্বপ্নের তাবীর হচ্ছে আপনি ওনার ধর্ম গ্রহণ করবেন এবং নবীর জীবদ্দশায় তাঁর সাথী তাঁর ওফাতের পর তার খলিফা নির্বাচিত হবেন।
হে আবুবকর! আমি তার উপর ঈমান এনেছি এবং তার ধর্ম গ্রহণ করেছি। তবে ইয়াহুদীদের ভয়ে স্বীয় ঈমান গোপন রেখেছি। আজ আপনাকে আসল কথা বলে দিলাম। হযরত আবু বকর ছিদ্দিক (রা:) স্বপ্নের কথা কাউকে জানাননি।
এভাবে ২০/২২ বছর অতিবাহিত হয়ে গেলো। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন ৪০ বছর। তখন তিনি নবুয়ত লাভ করেন। হযরত আবুবকর ছিদ্দিক( রা:) কে ইসলামে দাখিল হতে বলায় তিনি বললেন, আপনার কাছে নবুয়তের কোন দলিল আছে? হুজুর (সা:) বললেন, তুমি অনেক বছর আগে যে স্বপ্ন দেখেছিলে, সেটিই আমার নবুয়তের দলিল। একথা শুনার সাথে সাথে ছিদ্দিকে আকবর (রা:) নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জড়িয়ে ধরেন এবং কলেমা পড়ে ইসলামের শান্তির ছায়াতলে আশ্রয় নেন।
পোস্ট ট্যাগ: